মিরপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাজীপুরে মহাসড়ক অবরোধ
সংবাদ থেকে
রাজধানীর মিরপুরে টানা তৃতীয় দিনের মতো পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অলিগলি থেকে বেরিয়ে থেমে থেমে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন শ্রমিকরা। অন্যদিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
সংঘর্ষের কারণে মিরপুর-১১ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনও।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে জবাব দেন। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। পুলিশও কঠোর অবস্থানে রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗