দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে, কর্মসংস্থান নিয়ে উদ্বেগ বিশ্বব্যাংকের

সংবাদ থেকে
বাংলাদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা ও অনুপাত বাড়লেও তাদের বড় একটি অংশের কর্মসংস্থান হচ্ছে অনানুষ্ঠানিক খাতে। বিশ্বব্যাংকের হিসাবে, দেশে প্রায় ৮৪ শতাংশ কর্মী, সংখ্যায় প্রায় ৫ কোটি ৮০ লাখ, অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও অনেক তরুণ আনুষ্ঠানিক চাকরির সুযোগ পাচ্ছেন না। এ পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমশক্তির দক্ষতা বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এতে দক্ষিণ এশিয়ার জনসংখ্যাগত পরিবর্তন, কর্মসংস্থানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে প্রবীণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ৪৪ শতাংশ স্নাতক অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত। আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান বৃদ্ধির গতি ধীর। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ছোট প্রতিষ্ঠানগুলো গড়ে কর্মীর সংখ্যা কমিয়েছে। ফলে কর্মক্ষম জনগোষ্ঠী বাড়লেও তাদের উৎপাদনশীল কাজে যুক্ত করার সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

