মৌলভীবাজার ফলন ভালো নয়, ঋণের বোঝায় বিপর্যস্ত খাসিয়া পানচাষি

সংবাদ থেকে
পাহাড়ি টিলায় গাছে গাছে পানলতা আর ঘরের বারান্দায় বসে নারীদের নিপুণ হাতে পান সাজানোর দৃশ্য মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিগুলোর চিরচেনা জীবনচিত্র।
খাসিয়া পুঞ্জির বাসিন্দারা জানান, শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এই পান চাষই তাদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন, কিন্তু প্রকৃতির বিরূপ আচরণ, উৎপাদন কমে যাওয়া, পানের দরপতন ও উৎপাদন খরচ বাড়ায় সেই জীবন-জীবিকায় এখন সংকট ঘনিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও রাজনগর উপজেলার পাহাড়ি এলাকায় রয়েছে ৬৫টি খাসিয়া পুঞ্জি। এসব পুঞ্জিতে ঐতিহ্যগত পদ্ধতিতে পান চাষ করা হয়। পুরুষরা পান চারার পরিচর্যা ও পাতা সংগ্রহ করেন, আর নারীরা দলবদ্ধভাবে পান সাজিয়ে তৈরি করেন বাজারজাতের উপযোগী গুছি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗