জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Source: Silkcity News / Education

সংবাদ থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। বিএনপি সরকার দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ১৯৯৫ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। পরে ২০০১ সালে তার নেতৃত্বাধীন সরকারের সময় এ দাবি আবারও সামনে আসে।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗