জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে: প্রধানমন্ত্রী
Source: Dainik Noakhali Barta / Bangladesh
সংবাদ থেকে
আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোলার এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সূর্যের আলোকে সম্পদে রূপান্তরে জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগী ও জনগণ একসাথে কাজ করলে বিদ্যুতের চাহিদা মেটানো কঠিন হবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি ব্যবস্থা আমদানীনির্ভর করা হয়েছিল। বিদ্যুৎ খাতে আগের আমলের সিদ্ধান্তের সমালোনা না করে সরকার বিকল্প সমাধানের পথ খুঁজছে।
Original report: Dainik Noakhali Barta
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
