শ্রমিকদের দাবি নিয়ে অস্থিরতা তৈরির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ থেকে
শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া নিয়ে নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বন্ধ হয়ে যাওয়া কারখানাও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার সবকিছু শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, দুষ্কৃতকারীরা কারখানায় হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

