ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

সংবাদ থেকে
কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি বিশেষ ওয়ারহেডের পরীক্ষা চালাতে সোমবার আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন এই পরীক্ষা চালায়। ওয়ারহেডটির বিস্ফোরণক্ষমতা এবং ওপর থেকে সরাসরি আঘাত হানার সময় এর কার্যকারিতা যাচাই করাই ছিল পরীক্ষার উদ্দেশ্য। দেশটি এই পরীক্ষাকে গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থার পরীক্ষা হিসেবে উল্লেখ করেছে।
ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত মাঝারি আকারের এই ওয়ারহেড সম্পর্কে ক্ষেপণাস্ত্র প্রশাসনের ওয়ারহেড ইনস্টিটিউট জানিয়েছে, এর সর্বোচ্চ বিস্ফোরণক্ষমতা দিয়ে ৫ থেকে ৬ হেক্টর এলাকাজুড়ে ব্যাপক ধ্বংস ঘটানো সম্ভব।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗