নেপালে অবতরণের সময় ২ হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
Source: Silkcity News / International

সংবাদ থেকে
নেপালের মাউন্ট এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতের একজন নাগরিক নিহত হয়েছেন এবং নিউজিল্যান্ডের একজন নাগরিক আহত হয়েছেন।
সোলুখুম্বু জেলার প্রধান জেলা কর্মকর্তা কামান সিং থাপা মাগার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত নিউজিল্যান্ডের নাগরিককে উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗