8 November 2026, 07:43 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ করল সুইডেন দূতাবাস

Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে

ঢাকার সুইডেন দূতাবাস আর শেনজেন ভিসার কোনো আবেদন প্রক্রিয়া করছে না।

দূতাবাস জানিয়েছে, ঢাকায় সুইডেন দূতাবাস আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় কিংবা এ-সম্পর্কিত অন্যান্য যেকোনো প্রশ্নের জন্য সেবাগ্রহীতাদের সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য প্রাসঙ্গিক ওয়েবসাইট লিংকও সরবরাহ করা হয়েছে।

বার্তায় আরও বলা হয়, শেনজেন ভিসা সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন এখন আর দূতাবাসের হাতে নেই। এমতাবস্থায় ভিসা আবেদনকারী এবং তাদের স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত যাবতীয় প্রশ্ন ও যোগাযোগের জন্য দূতাবাসের বদলে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করা যেতে পা‌রে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending