7 November 2026, 17:41 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

আইপিএলে খেলার গুঞ্জন নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির

Source: Silkcity News / Sports

সংবাদ থেকে

ব্রিটিশ নাগরিক হিসেবে সম্প্রতি আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) নিবন্ধনের পর থেকেই ক্রিকেট বিশ্বে শুরু হয়েছিল এক নতুন গুঞ্জন। পাকিস্তানের সাবেক এই গতিতারকাও কি তবে সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদের পথ ধরে আইপিএলে নাম লেখাতে চলেছেন? এমন জল্পনা যখন তুঙ্গে, তখন নিজেই বিষয়টি পরিষ্কার করে সব গুঞ্জনের চিরতরে অবসান ঘটালেন মোহাম্মদ আমির।

চলতি বছরেই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আমির। সোমবার এপিএলে নাম রেজিস্টার করার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রীড়া মহলে আলোচনা শুরু হয় যে, যেহেতু আইপিএলে সরাসরি পাকিস্তানি খেলোয়াড় বা নাগরিকদের খেলা নিষিদ্ধ, তাই আমির বোধ হয় ব্রিটিশ নাগরিকত্বের সুবাদেই বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন।

তবে এই গুঞ্জনকে বেশিক্ষণ ডালপালা মেলতে দেননি বাঁহাতি এই পেসার। নিজের ভেরিফায়েড এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘সবাইকে হাই জানাচ্ছি, একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending