প্রতিটি ঘর হয়ে উঠুক ছোট্ট মসজিদ

সংবাদ থেকে
একটি শিশুর জীবনের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান তার পরিবার, আর প্রথম শিক্ষক তার মা-বাবা। শিশুর কোমল হৃদয়ে যে শিক্ষা, অভ্যাস ও মূল্যবোধের বীজ শৈশবে বপন করা হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা-ই তার ব্যক্তিত্ব ও জীবনাচরণে গভীর প্রভাব ফেলে।
বিশেষ করে ধর্মীয় শিক্ষা ও ইবাদতের প্রতি ভালোবাসা গড়ে তোলার ক্ষেত্রে পারিবারিক পরিবেশের ভূমিকা অপরিসীম। যে ঘরে নিয়মিত নামাজ আদায় করা হয়, কোরআন তিলাওয়াতের ধ্বনি শোনা যায়, আল্লাহর জিকির ও দোয়ার চর্চা থাকে, সে ঘরের শিশুরা স্বাভাবিকভাবেই দ্বিনের প্রতি অনুরাগী হয়ে ওঠে। কারণ শিশুরা শুধু উপদেশ শুনে শেখে না, বরং মা-বাবার দৈনন্দিন কাজকর্ম ও আচরণ দেখেও অনেক কিছু আত্মস্থ করে। তাই সন্তানদের দ্বিনদার হিসেবে গড়ে তুলতে চাইলে নিজেদের আমল-আখলাকের পাশাপাশি ঘরের পরিবেশকেও ইবাদতমুখী করে তোলা জরুরি।
এ ক্ষেত্রে ঘরের একটি নির্দিষ্ট স্থান নামাজ ও অন্যান্য ইবাদতের জন্য নির্ধারণ করা অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ হতে পারে। যেখানে পরিবারের সদস্যরা নিয়মিত নামাজ আদায় করবেন, নির্জনে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহাজ্জুদ পড়বেন এবং পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এমন একটি নির্ধারিত স্থান ঘরের মধ্যে ইবাদতের প্রতি বিশেষ আকর্ষণ তৈরি করবে। শিশুরা যখন প্রতিদিন দেখবে, তাদের মা-বাবা নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ আদায় করছেন, কোরআন পড়ছেন কিংবা গভীর রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করছেন, তখন তাদের মনেও ইবাদতের প্রতি ভালোবাসা জন্ম নেবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗