9 November 2026, 23:02 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বাইন্যান্সের ক্রিপ্টো চুরিতে জড়িত থাকার অভিযোগকে ‘উদ্ভট’ বলল উত্তর কোরিয়া

Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে

বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনায় উত্তর কোরিয়ার জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের এই অভিযোগকে ‘উদ্ভট বক্তব্য’ এবং ‘গুরুতর রাজনৈতিক উসকানি’ বলে অভিহিত করেছে পিয়ংইয়ং।

মঙ্গলবার (৩ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন দলের কর্মকর্তা ও নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এ মন্তব্য করেন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই অভিযোগ করে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটর’ জড়িত। সংস্থাটির দাবি, এই হামলায় ৬০০ কোটি ডলারের বেশি মূল্যের ভার্চ্যুয়াল সম্পদ চুরি হয়েছে।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending