প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’

সংবাদ থেকে
“যুক্তিতে মুক্তি সত্যের জয়, বিতর্কে গড়ি আগামীর পরিচয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার রাউন্ড অব সিক্সটিনের জমজমাট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভালুকা উপজেলা ও সদরের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল। এ ম্যাচে বিতর্কের বিষয় ছিল—“বিদ্যালয়ে মিড ডে মিল শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষণফল উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে”।
অন্যদিকে দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নান্দাইল উপজেলা ও গফরগাঁও উপজেলা দল। এই ম্যাচের বিতর্কের বিষয় ছিল—“পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিকের ব্যক্তিগত দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ”।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




