এইচএসসির ফল বিবেচনায় রাবির ভর্তি আবেদনের শর্ত শিথিল

সংবাদ থেকে
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল বিবেচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম জিপিএর শর্ত কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন এ তথ্য জানান।ঘড়ি কিনুন
বেলাল হোসেন বলেন, রোববার (২ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর এইচএসসি পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগের আবেদনের যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় নেওয়া প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত শিক্ষাবর্ষে এ বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.০০ থাকার শর্ত ছিল।মানচিত্র দেখুন
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗