সূচকের পতনে লেনদেন ৫৬৫ কোটি
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ ডিএসইর সব কটি সূচক কমেছে। একই সঙ্গে দরপতনের তালিকায় ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ২০ দশমিক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ২১ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ৩০ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
