লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে এনভয় টেক্সটাইলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৪১ লাখ ৪৮ হাজার ৪৮৯টি শেয়ার ৪ হাজার ৭৭২ বার হাতবদল হয়েছে। দিন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৮০ টাকা ৪০ পয়সা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির ২৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ২৮ লাখ ৭৯৪টি শেয়ার ৩ হাজার ৭৯৭ বার হাতবদল হয়েছে। শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৯০ পয়সা।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
