নিয়োগে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

সংবাদ থেকে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিশ্চিন্তপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মো. হাতেম আলীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। মাদরাসার জমি ইজারার অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য এবং ভুয়া ভাউচারে সরকারি অনুদান উত্তোলনের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হক ও বেশ কয়েকজন অভিভাবক।
অভিযোগপত্রে বলা হয়, মাদরাসার মালিকানাধীন প্রায় ১৬ একর ফসলি জমি ইজারা দেওয়া হলেও সেই অর্থ প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় না করে আত্মসাৎ করেছেন অধ্যক্ষ। এ ছাড়া মাদরাসার ব্যাংক হিসাব থেকে এক লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ, শিক্ষকদের বেতনের একটি অংশ কেটে রেখে ব্যাংকে জমা না দেওয়া এবং ভুয়া ভাউচারের মাধ্যমে সরকারি অনুদানের টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অতীতে তাঁর সাময়িক বরখাস্ত হওয়ার ঘটনাও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাজনিত ছুটি অনুমোদনের বিনিময়ে অর্থ আদায়, নিয়োগে অনিয়ম, স্বাক্ষর জাল করে অভিভাবক সদস্য নিয়োগ এবং হাজিরা খাতায় জালিয়াতি করে বেতন উত্তোলনের মতো গুরুতর অভিযোগ করেছেন অভিযোগকারীরা। শুধু তাই নয়, আলিম শ্রেণির শিক্ষার্থীদের যথাসময়ে বই না দেওয়া, নিয়মিত পাঠদান ব্যাহত করা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗