সাতক্ষীরার বস্তিতে প্রায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে: গবেষণা প্রতিবেদন প্রকাশ

সংবাদ থেকে
সাতক্ষীরার অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারী প্রায় ৭৫ শতাংশ জলবায়ু-বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-কে সামনে রেখে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি বাংলাদেশ) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান)-এর যৌথ আয়োজনে ‘বাস্তুচ্যুত, বঞ্চিত’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘কপ৩১ এবং বাস্তুচ্যুত মানুষের জলবায়ু ন্যায়বিচার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। খানি বাংলাদেশের সহসভাপতি রেজাউল করিম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা পপি।
গবেষণায় দেখা যায়, সাতক্ষীরা পৌরসভার ৪৭টি অনানুষ্ঠানিক বসতিতে আনুমানিক ৭,৫৭৩টি জলবায়ু-বাস্তুচ্যুত পরিবার রয়েছে। এর মধ্যে ৩৫টি বসতির ৩৫৮টি পরিবারের ওপর পরিচালিত জরিপে দেখা গেছে:
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗