কুষ্টিয়ায় রেলওয়ের জমি দখল-বাণিজ্যের অভিযোগ, দুই কাঠা বিক্রি ৩ লাখ টাকায়

সংবাদ থেকে
কুষ্টিয়ার জগতী এলাকায় ফুট গোডাউনের পাশে রেলওয়ের জমি দখল করে বিক্রির অভিযোগ উঠেছে। দুই কাঠা জমি তিন লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
শফিকুল নামের এক ব্যক্তি ওই জমি কিনেছেন। তবে জমিটি ব্যক্তিমালিকানাধীন নয়, রেলওয়ের সম্পত্তি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষিজমি হিসেবে জমিটি অন্য এক ব্যক্তির নামে লিজ দেওয়া রয়েছে।অভিযোগ উঠেছে, জানে আলম নামের এক ব্যক্তি রেলওয়ের ওই সম্পত্তি দখল করে প্রতি দুই কাঠা জমি তিন লাখ টাকায় বিক্রি করছেন। তবে কীসের ভিত্তিতে তিনি এসব জমি বিক্রি করছেন এবং জমিগুলোর বৈধ লিজ বা অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
জমি কেনার বিষয়ে শফিকুল বলেন, শহীদ পাটোয়ারীর কাছ থেকে তার জামাই জমিটি কিনেছেন। পরে তার জামাইয়ের কাছ থেকে রশিদ এবং রশিদের কাছ থেকে তিনি জমিটি কিনেছেন। কেনার পর রেলওয়ের কাছ থেকে ডিসিআর (ডিমান্ড কলিং রসিদ) কেটে খাজনা দিলে জমিটি তাঁর নামে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

