হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩১৮ সন্দেহজনক রোগী
Source: Bogura Live / Bangladesh
সংবাদ থেকে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের হাম শনাক্ত হয়েছে।
Original report: Bogura Live
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗