মেহেরপুর রেজিস্ট্রি অফিসে আকস্মিক পরিদর্শনে বিএনপি নেতারা

সংবাদ থেকে
মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। দলিল নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়, দালালদের দৌরাত্ম্য, সেবা নিতে হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা এ পরিদর্শন করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে তাঁরা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় দলিল নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা না নেওয়া, সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি না করা এবং কোনো কর্মকর্তা-কর্মচারী যেন উৎকোচ গ্রহণ না করেন, সে বিষয়ে সতর্ক করেন তাঁরা।
পরিদর্শন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘রেজিস্ট্রি অফিস নিয়ে সব সময় একটি বদনাম থাকে যে, দলিলপ্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ বা অন্য কেউ অতিরিক্ত টাকা গ্রহণ করেন। এমনকি সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ থাকে। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি, মেহেরপুর রেজিস্ট্রি অফিসে এ ধরনের কোনো ঘটনা ঘটে না। তারপরও সবাইকে সতর্ক করতে আজকে এখানে এসেছি।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗