6 November 2026, 00:41 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার – ৫

Source: Moulvibazar24 / Crime

সংবাদ থেকে

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন ১। মেহেদী হাসান মুন্না (২৬), পিতা শাহিন ড্রাইভার, সাং বাউরঘড়িয়া (চানগাঁও); ২। জুমন মিয়া (২৬), পিতা মৃত সুন্দর মিয়া, সাং নাগরা/বালিয়াকান্দি, ৮নং কনকপুর ইউনিয়ন; ৩। নজরুল ইসলাম (২৬), পিতা বুদু মিয়া, সাং সাবিয়া, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন; ৪। রাহেল মিয়া (২৩), পিতা আর রউফ, সাং পশ্চিম মোস্তফাপুর এবং ৫। সম্রাট মিয়া (২৮), পিতা আরব আলী,একাগোপাল রাখা, কনকপুর ইউনিয়ন। তাদের সবার থানা ও জেলা মৌলভীবাজার।

গত ১৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জনৈক মোঃ শহিদ মিয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে চারটি মহিষ কিনে পিকআপযোগে বাড়ি ফেরার পথে একদল ডাকাত ০৩ টি মোটরসাইকেল দিয়ে পিকআপটির গতিরোধ করে। পরে পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষসহ পিকআপটি ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মো. শহীদ মিয়া (৪২) মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলে মামলা রুজু করা হয় (মামলা নং-২৪, তারিখ: ১৯/১০/২০২৬ খ্রি.)।

Original report: Moulvibazar24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending