গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত স্প্যানিশ ফুটবলারের মৃত্যু
Source: Bogura Live / Sports
সংবাদ থেকে
ম্যাচের শেষ দিকে গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হওয়ার পর শেষ পর্যন্ত বাঁচানো গেল না স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগুয়েলকে। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার পর ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দে মিগুয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব টেনেরিফ। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, মঙ্গলবার সকাল ৮টায় মারা গেছেন হেসুস দে মিগুয়েল আলামেদা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কষ্ট লাঘব করার মতো কোনো শব্দ নেই, এই গভীর শোক কমানোরও কোনো উপায় নেই। তার পরিবার, ঘনিষ্ঠজন এবং টেনেরিফের সমর্থকদের প্রতি আমাদের সমবেদনা। আজ তারা এই ভয়াবহ সংবাদে শোকাহত।’
Original report: Bogura Live
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗