গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল স্প্যানিশ ফুটবলারের
Source: Dainik Purbokone / Sports

সংবাদ থেকে
ম্যাচের শেষ মুহূর্তে বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ। মুহূর্তেই মাঠে লুটিয়ে পড়েন স্প্যানিশ ক্লাব তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। দ্রুত চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ৩০ বছর বয়সে মারা গেছেন এই স্প্যানিশ ফুটবলার।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দে মিগেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব তেনেরিফে। স্থানীয় সময় সকাল ৮টায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
আগের দিন সোমবার স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার মুখোমুখি হয়েছিল তেনেরিফে। ম্যাচের শেষ দিকে বলের দখল নিতে গিয়ে আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষ হয় দে মিগেলের।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗