আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ পাওয়া দুই ছাত্রীকে সংবর্ধনা
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গভর্নিং বডির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদের হাতে ডায়েরি ও ফুল তুলে দিয়ে সংবর্ধনা জানান।
জানা গেছে, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। পরীক্ষায় দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗