বিদেশি বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ার ইস্যুতে নতুন নির্দেশনা

সংবাদ থেকে
ঢাকা: বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনাবাসী বিনিয়োগকারীদের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, শেয়ার রূপান্তর ও বিনিয়োগের অর্থ ফেরত নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি অনাবাসী বিনিয়োগকারীদের অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অভিহিত মূল্যের সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ নির্ধারণ করলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে না। তবে এর বেশি লভ্যাংশ নির্ধারণ করা হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের উৎপাদন ও সেবা খাতে পরিচালিত যেকোনো আবাসিক কোম্পানি অনাবাসী বা বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারবে। তবে এ ক্ষেত্রে কোম্পানি আইন, ১৯৯৪, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রযোজ্য বিধিবিধান এবং সংশ্লিষ্ট কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধির শর্ত পরিপালন করতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗