মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ বছর ধরে বন্ধ সিজারিয়ান অপারেশন

সংবাদ থেকে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার দীর্ঘদিন ধরে কার্যত অচল। গাইনি, সার্জারি ও অ্যানেসথেশিয়া চিকিৎসকের সংকটে ১৮ বছর ধরে চালু থাকা এই হাসপাতালে প্রায় ১৫ বছর ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ফলে প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে।
স্থানীয়দের অভিযোগ, চরাঞ্চলসমৃদ্ধ এ উপজেলার দরিদ্র মানুষের চিকিৎসার অন্যতম ভরসা সরকারি এই হাসপাতাল। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ২১টি। কাগজে পাঁচটি পদ শূন্য দেখানো হলেও বাস্তবে সাতটি পদে কোনো চিকিৎসক নেই। শূন্য পদগুলোর মধ্যে রয়েছে জুনিয়র কনসালট্যান্ট (গাইনি), জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেশিয়া), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন ও সার্জন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗