অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: তিন ব্যবসায়ীর জরিমানা

সংবাদ থেকে
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্যতালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার পৌর শহরের বালিজুড়ী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে- বালিজুড়ী বাজারের কিছু দোকানে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির খবর পেয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় সুলতান আহম্মেদ, লেবু মিয়া ও মাহিন হোসেন নামের তিন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗