সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ স্থগিত

সংবাদ থেকে
সৌদি আরবে ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে এশিয়ান কাপ, হুথিদের সাম্প্রতিক হামলার পর তা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
প্রতিযোগিতার আয়োজক কমিটি জানিয়েছে, অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতির বিকাশের ফলে সৃষ্ট বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি, যার মধ্যে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং ভ্রমণ বিঘ্ন অন্তর্ভুক্ত রয়েছে, সে কারণে প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোয় রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা ওই হামলার দায় স্বীকার করেছে। হামলাটিকে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
