৫ নভেম্বর ২০২৬, ১৪:৫২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

৭ নভেম্বর উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা

সূত্র: Chandpur Times / শিক্ষা

সংবাদ থেকে

ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মহান ৭ নভেম্বরের তাৎপর্যবিষয়ক ৫০০ শব্দের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ থেকে ২০ জন বা তার অধিক প্রতিযোগী অংশ নেয়।

এদিন সকাল ৯ঃ০০ টা থেকে দুপুর পর্যন্ত পাঁচটি বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেন প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদস্য সচিব ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদস্য ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিসান আহমেদ এবং জেলা যুবদলের সদস্য রাজিব খান।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর