কাতার যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মতলবের তরিকের
সূত্র: Chandpur Times / বাংলাদেশ

সংবাদ থেকে
কাতার যাওয়ার দিন তারিখ প্রায়ই চুড়ান্ত। আর মাত্র ১২ দিন পর ১৫ নভেম্বর কাতারের উদ্দেশ্য যাওয়ার কথা ছিল মোঃ তরিক (৩২) নামক যুবকের। স্ত্রী সন্তান ও বাবা -মায়ের স্বপ্ন ছিল তরিকের পাঠানো টাকা দিয়ে বাড়ী- গাড়ি করবে। কিন্তু বিধাতার নিয়তির কাছে হার মানতে হলো তরিকের।
একটি মোটরসাইকেলের ধাক্কায় তার তাজা প্রাণ মুহুর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যায়। পরিবারের সকল স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায়। এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।
মূল প্রতিবেদন: Chandpur Times
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




