এসআরবি’র মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
Source: Sarabangla / Crime

সংবাদ থেকে
ঢাকা: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, এসআরবি’র বর্তমান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নেন তিনি। পরববর্তীতে র্যাবের নাম পরিবর্তন করে রাখা হয় এসআরবি। আর এসআরবি নাম করণের পর এবার সম্পূর্ণ নতুন করে মহাপরিচালক নিয়োগ করা হলো।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗