এনআইডি কার্ড পেলেন ৬০ হাজার প্রবাসী, বাতিল ৩৭ হাজার
Source: Sarabangla / Politics

সংবাদ থেকে
ঢাকা: বিশ্বের ১৯টি দেশ থেকে আবেদন করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেলেন ৬০ হাজার প্রবাসী। এদের মধ্যে ৩০ হাজারের বেশি পেয়েছেন স্মার্টকার্ড। বাকিদের স্মার্টকার্ড পরবর্তীতে দেবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি জানান।
প্রবাসীদের এনআইডি কার্যক্রম নিয়ে তৈরি করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯টি দেশ থেকে এ পর্যন্ত মোট আবেদন এসেছে ১ লাখ ৮ হাজার ২০৬ জন। এদের মধ্যে তদন্তে অনুমোদন হয়েছে ৫৯ হাজার ৩১৭ জনের আবেদন।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗