মৌলভীবাজার পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী সৈয়দ মহিউদ্দিন শাহীন

সংবাদ থেকে
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ এশা মৌলভীবাজার পৌর জামায়াত আয়োজিত এক সদস্য (রুকন) সমাবেশে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী আনুষ্ঠানিকভাবে এ মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।
সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী পৌরসভা গঠনে সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ ও মাওলানা হারুনুর রশিদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ ও আব্দুল কুদ্দুছ নোমান, এবং সদর আমীর মোঃ ফখরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
