কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

সংবাদ থেকে
কর্পোরেট জীবনের ব্যস্ততা, অফিসের দায়িত্ব কিংবা পারিবারিক ব্যস্ততা—কোনো কিছুই যাদের খেলাধুলার প্রতি ভালোবাসাকে থামিয়ে রাখতে পারে না, তারাই এক অনন্য উদাহরণ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন একদল উদ্যমী ও ক্রীড়াপ্রেমী মানুষ। সুযোগ পেলেই নিজেদের মধ্যে দল গঠন, মাঠে নেমে পড়া আর খেলাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠাই যেন তাদের নিয়মিত অভ্যাস।
এই ক্রীড়াপ্রেম, বন্ধুত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে Fanatic Sports Club। ক্লাবটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে FPL-5 (FPL Season 5), যা সহকর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ আয়োজন।
সম্প্রতি ৩০০ ফিটের রিকশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় FPL-5-এর জমজমাট প্লেয়ার অকশন। এই আয়োজনে helio মোবাইল ব্র্যান্ড টাইটেল স্পন্সর হিসেবে এবং Elaham Enterprise, Edison Logistics, Edison Power এবং Ideatech কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗