11 November 2026, 02:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রূপসায় আড়াই মাসে ৫ খুন, নেপথ্যে মাদক সিন্ডিকেটের কোন্দল

Source: Dainik Purbanchal / Crime

সংবাদ থেকে

এইচ এম রোকন, রূপসা (খুলনা):রূপসা উপজেলায় বিগত আড়াই মাসে একের পর এক লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২ নভেম্বর আঠারোবেকি নদীর চরে দুই যুবকের ক্ষতবিশেষ ও গুলিবিদ্ধ লাশ পাওয়ার পর গোটা রূপসাজুড়ে এখন চরম উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একের পর এক খুনের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মনে গভীর উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অপরাধীদের ধরতে চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, তবুও মাঠপর্যায়ে সাধারণ নাগরিকদের মনে ভীতি পুরোপুরি কাটছে না।

অনুসন্ধানে দেখা গেছে, চলতি ২০২৬ সালের আগস্ট মাস থেকে শুরু করে গত ২ নভেম্বর পর্যন্ত রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫টি চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। যার প্রতিটির নেপথ্যেই ছিল বিভিন্ন অপরাধী চক্রের অভ্যন্তরীণ বিরোধ, মাদকের টাকা ভাগাভাগি ও পূর্ব শত্রুতা। সর্বশেষ ২ নভেম্বর (সোমবার) দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকি নদীর চর থেকে মেহেদী হাসান সোহাগ (৩৫) এবং রেজাউল করিম (৩০) নামের দুই যুবকের গুলিবিদ্ধ ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগ রূপসার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। পুলিশের প্রাথমিক তদন্ত ও তথ্য অনুযায়ী, নিহতরা খুলনার অপরাধ জগতের একটি সক্রিয় গ্রুপের সাথে জড়িত ছিলেন এবং তাদের শরীরে গভীর ক্ষত ও গুলির চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কোনো কোন্দলের জেরে তাদের অন্য কোথাও হত্যা করার পর জোয়ার-ভাটার টানে লাশ নদীর চরে এসে আটকে পড়ে। এই জোড়া খুনের ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো উপজেলায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এর আগে গত ৫ অক্টোবর সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনিমহল গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তার পাশে বসা অবস্থায় আক্তার ঢালী (৬৪) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গত ১৫ আগস্ট তার ছেলে জয় ঢালী নির্মমভাবে খুন হওয়ার ঠিক ৫১ দিন পর এই হত্যাকান্ডটি ঘটে। এই হত্যাকান্ডটি ছিল মূলত একটি পরিকল্পিত ঘটনা, যার উদ্দেশ্য ছিল পূর্ববর্তী খুনের মামলার আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা।এর আগে আক্তার ঢালীর ছেলে জয় ঢালী (২৭)-কে গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে রূপসা উপজেলার আইচগাতী দুর্জনী মহল এলাকার আব্দুর রাজ্জাকের মোড়ে ছুরি দিয়ে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।

Original report: Dainik Purbanchal

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending