প্রিমিয়ার ব্যাংকে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নিয়োগপ্রাপ্তরা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗