কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকা: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা হলেন ড. মো. রফিকুল ইসলাম ও এসএম আব্দুল হামিদ, এফসিএ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ–সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


