৬ নভেম্বর ২০২৬, ২১:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মাহি জলিলের কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে যুক্তরাজ্যে ক্ষোভের আগুন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২৩:৫৮ · সর্বশেষ প্রতিবেদন: ৩ নভেম্বর ২০২৬, ২৩:৫৮

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

মাহি জলিলের কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে যুক্তরাজ্যে ক্ষোভের আগুন

· বাংলাদেশ

সিলেট: যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় নব্বই শতাংশই বৃহত্তর সিলেটের মাটি ও মানুষের সন্তান। শতাব্দী প্রাচীন সংগ্রাম, সততা, ঘাম ও চরম আত্মত্যাগের বিনিময়ে ব্রিটিশ মুলুকে নিজেদের অবস্থান তৈরি করেছে এই কমিউনিটি। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিলের (মাহি জলিল) এক বিতর্কিত মন্তব্য সেই আত্মমর্যাদায় চরম আঘাত হেনেছে। ভিসা জালিয়াতি ও যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের প্রসঙ্গ টানতে গিয়ে তিনি মন্তব্য করেন—‘লন্ডনে থাকার স্বপ্ন পূরণে নিজের মাকেই বিয়ে করতে দ্বিধা করে না ছেলে!’

একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম ব্যক্তিত্বের মুখ থেকে এমন বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে লন্ডন-সিলেট কমিউনিটিতে।

দেশ-বিদেশের সচেতন মহল, বুদ্ধিজীবী, প্রবাসী কমিউনিটি লিডার এবং সাধারণ মানুষ একে পুরো সিলেটি সমাজের বিরুদ্ধে জঘন্যতম কুৎসা ও চরিত্রহননের অপচেষ্টা বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, কোটি মানুষের মাঝে বিচ্ছিন্নভাবে হয়তো কালেভদ্রে কোনো অস্বাভাবিক অপরাধ ঘটে থাকতে পারে, কিন্তু সেই বিচ্ছিন্ন ব্যতিক্রমকে ঢালাওভাবে উপস্থাপন করে পুরো সিলেটবাসীর কপালে এমন অপবাদ লেপন কোনো দায়িত্বশীল গণমাধ্যম ব্যক্তিত্বের কাজ হতে পারে না।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ