ছাত্রদল নেতা সানিসহ ৬ জন আসামি, তদন্তের নির্দেশ
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ তোলার তিন দিনের মাথায় এবার মেহেরপুর আদালতে চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। মামলায় জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাহিদ মাহবুব সানি, যুবদলের পাঁচ নেতাসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি, দুই দফায় ৩০ হাজার টাকা আদায় এবং বাকি টাকা না দেওয়ায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেছেন বাদী।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের বিজ্ঞ আমলি আদালতে মামলাটি দায়ের করেন মেহেরপুরের চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৮)।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





