ইরানে মার্কিন হামলা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা

সংবাদ থেকে
প্রবাহ রিপোর্ট ঃ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছে, সামরিক অভিযান, ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাধ্যমে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প দুর্বল করা সম্ভব নয়।
সম্প্রতি ইরানের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়েছে। সোমবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, গত কয়েক মাসের ঘটনাবলি স্পষ্টভাবে প্রমাণ করেছে, সামরিক শক্তি প্রয়োগ করে ইরানি জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাক্সক্ষা দমন করা সম্ভব নয়। যারা নতুন করে হামলার হুমকি দিচ্ছে কিংবা সামরিক পদক্ষেপ নিচ্ছে, তাদের অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






