৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

সূত্র: Daily Probaha / বিনোদন

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্ট ঃ সব সময় প্রচারের আলো থেকে দূরে রাখতেই ভালোবাসেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। বিয়ে, সংসার কিংবা জীবনের বিশেষ মানুষদের নিয়ে জনসমক্ষে খুব একটা মুখ খোলেন না তিনি। আর ঠিক এ কারণেই তার ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই।

বিশেষ করে, বিয়ের প্রসঙ্গ উঠলেই প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের আড্ডায় হাজির হয়ে নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের সেই কৌতূহল অনেকটাই মিটিয়েছেন কুসুম সিকদার। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, তিনি খুব ভালো আছেন, পরম সুখে আছেন এবং পুরোপুরি নিজের মতো করে এক স্বাধীন জীবন উপভোগ করছেন।

কুসুম বলেন, আমি হ্যাপি আছি, আমি স্বাধীন আছি। আমি তো এটাই সব সময় বলি। যারা বারবার জানতে চান, বিয়ে কবে খাওয়াব, তাদের উদ্দেশে বলব, আমার বয়সটা দেখুন। আপনারা আসলে অনেক কিছু মিস করে ফেলেছেন, যেগুলো আপনাদের গবেষণা করে জানা দরকার।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর