৫ নভেম্বর ২০২৬, ২৩:৫৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২)’র পর্দা উঠছে আজ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২৩:৩৩ · সর্বশেষ প্রতিবেদন: ৪ নভেম্বর ২০২৬, ২৩:৩৩

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২)’র পর্দা উঠছে আজ

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’এর বড় আসর বসছে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে উঠবে এর পর্দা। জমকালো এ অনুষ্ঠান খুলনা থেকে ভার্চুয়ালি দেশের ৫০৩টি উপজেলায়ও একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ও উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নতুন সাজে সেজেছে খুলনা নগরী। শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়ামসহ ভিআইপি যাতায়াতের বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা নতুন করে সাজানো হয়েছে। নগরীর সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে স্থান পেয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, মোংলা বন্দর, পাটকল, খ্যাতিমান বিজ্ঞানী ও শিল্পীদের পাশাপাশি খুলনার ইতিহাস-ঐতিহ্য নিয়ে নানা গ্রাফিতি। পাশাপাশি নগরজুড়ে চলছে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ