6 November 2026, 05:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রকাশের আশঙ্কায় দম্পতিকে হত্যার অভিযোগ পুলিশের

Source: Daily Probaha / Crime

সংবাদ থেকে

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে ধানক্ষেতের সেচযন্ত্রের ডোবা থেকে স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় এবং তা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় পরিকল্পিতভাবে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেসমিন বেগম (৩৮) ও মোস্তফা কামাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে হত্যাকা-ের বিস্তারিত তথ্য তুলে ধরেন মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার মাগুরখালি ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের প্রভাত বিশ্বাসের ধানখেতের সেচযন্ত্রের পানি জমার স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁদের পরিচয় শনাক্ত হয়। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা আলেক নুর ইসলাম ও তাঁর স্ত্রী মাজেদা বেগম।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending