তারেক রহমানের খুলনা সফর সফল করতে তেরখাদা দিঘলীয়া রুপষা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি হেলালের
সংবাদ থেকে
তেরখাদা প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ নভেম্বরের খুলনা সফর সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, এ সফর স্মরণীয় করে রাখতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে খুলনায় বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থন তুলে ধরতে হবে।
খুলনার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা এলাকায় আয়োজিত এক প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ নভেম্বর তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আজিজুল বারী হেলাল বলেন, খুলনার মানুষের সঙ্গে বিএনপির গভীর সম্পর্ক রয়েছে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। এ আয়োজন সফল ও স্মরণীয় করে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


