৫ নভেম্বর ২০২৬, ১৭:০৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ডুমুরিয়ায় পাইপগান উদ্ধার

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

ডুমুরিয়া (খুলনা ) প্রতিনিধি ঃ ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর রাতে জলদস্যু মোঃ আব্দুর রহমান শেখের (৩৬) বাড়ি তল্লাশি চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। আব্দুর রহমান উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রহমান একজন জলদস্যু। সুন্দরবনে মাছ শিকারের নামে অবাদে যাতায়াত ছিল তার। ছিল মাছ শিকারের আড়ালে দস্যুতার সঙ্গে সম্পৃক্ততা। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে সঙ্গীয় ফোর্সসহ তার বাড়ি অভিযান চালানো হয়। এ সময় নিমাধীন একটি ঘরের বাথরুমে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। তবে অভিযান কালে আব্দুর রহমান পলাতক ছিল।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর