শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ
Source: Daily Probaha / Bangladesh
সংবাদ থেকে
মাদরায় সন্ত্রাসী হামলা-ভাংচুর, শিক্ষককে মারধর ও ১৭ লাখ টাকা লুট
প্রবাহ রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদরাসা ভাঙচুর, শিক্ষককে মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে করা মামলার আসামি শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসেন ও রুহুল আমীন মোল্লা (হাসান)।
Original report: Daily Probaha
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗