9 November 2026, 09:36 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

দিঘলিয়ায় মুড়ির ভেতরে রাখা পেট্রোল বোমা বিস্ফোরণে সাবেক মাদ্রাসা শিক্ষক আহত

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

দিঘলিয়া প্রতিনিধি ঃ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলের পুকুর এলাকায় দুর্বৃত্তদের রেখে যাওয়া মুড়ির ভেতরে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির মালিক অধ্যাপক এস, এম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।

তিনি একজন সাবেক মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এস এম মনিরুল ইসলামের বাড়ির বারান্দার সিঁড়িতে মুড়ির ভেতরে পেট্রোল বোমাটি রাখা হয়েছিল। তিনি মসজিদে নামাজ আদায় করতে গেলে কে বা কারা তার বারান্দার সিঁড়িতে মুড়ির ব্যাগ রেখে যায়। তিনি ওটা উঠিয়ে বারান্দায় রাখতে গেলে মুড়ির ভেতরে রাখা হাতে তৈরি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending