10 November 2026, 06:56 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

২১ বারেও জমা পড়েনি হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন : নতুন তারিখ নির্ধারণ

Source: Daily Probaha / Crime

সংবাদ থেকে

প্রবাহ রিপোর্টঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

এ নিয়ে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২১ বারের মতো পেছাল।রাজধানীর পল্টন থানায় দায়ের করা এই হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। তবে তদন্তের দায়িত্বে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেনি।

ফলে আদালত নতুন করে সময় নির্ধারণ করেন। এর মাধ্যমে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি আদালতের কাছ থেকে ২১ বারের মতো সময় পেল।পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কার্যালয়ের এএসআই মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ১৫ জানুয়ারি মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন আদালত।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending