গণভোটের রায় উপেক্ষার অভিযোগে সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন কয়েকটি ছাত্রসংগঠনের
সংবাদ থেকে
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার আন্তরিক বলে জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। এ বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি। তবে গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার অভিযোগে সভা বর্জন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের অধিকাংশ এবং ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ডাকসু ও জাকসুর নির্বাচিত প্রতিনিধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ মোট ৬২ জনকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন ৩১ জন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗